নিউজ ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৬, 1:45 PM
বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা মোজতবা খামেনির। যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা।’
ইরান স্পষ্ট করে দিয়েছে যে, এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে যে কোনো হামলা মোকাবিলায় তাদের হাত ‘বন্দুকের ট্রিগারে থাকবে’ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।
যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়... আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে, এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।
এর আগে মাসব্যাপী ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর আজ অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরাইলও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেয়ার শর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি আছেন তিনি।
অন্যদিকে, তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে।