CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ট্রাম্পের নতুন আইনের সমালোচনায় মেরিল স্ট্রিপ

#
news image

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ সম্প্রতি ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই আইন অনুযায়ী, ভোটারদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে জন্ম সনদ বা পাসপোর্ট দেখাতে হবে। স্ট্রিপ জানান, আমেরিকায় অনেক বিবাহিত নারী বিয়ের পর তাদের নাম পরিবর্তন করেন। ফলে তাদের জন্ম সনদের নামের সঙ্গে বর্তমান ভোটার তালিকার নামের মিল থাকে না।

এই জটিলতার কারণে নভেম্বরের নির্বাচনে অনেক নারী অযোগ্য ঘোষিত হতে পারেন।

সিনেটে আটকে থাকা এই বিলটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন। এমনকি সম্প্রতি তিনি ডাকযোগে ভোটের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিযোগ উঠেছে, এর ফলে যাদের কাছে বৈধ পাসপোর্ট নেই (যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক), তাদের জন্য ভোট দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

মেরিল স্ট্রিপ এই পরিস্থিতির কথা মাথায় রেখেই নারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা মেরিল স্ট্রিপের জন্য নতুন কিছু নয়। এর আগে ২০১৬ সালে ট্রাম্পের বেশ ধরে তাকে উপহাস করেছিলেন এই অভিনেত্রী। এ ছাড়া ২০১৭ সালে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের মঞ্চে একজন প্রতিবন্ধী সাংবাদিককে ট্রাম্পের ব্যঙ্গ করার তীব্র সমালোচনা করেছিলেন তিনি।

স্ট্রিপ মনে করেন, ক্ষমতার আসনে বসে কাউকে ছোট করা বা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া বাস্তব জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে।

সূত্র : দ্য ডেইলি বিস্ট

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৬,  12:29 PM

news image
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ