CKEditor 5 Sample
ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬

ঢাকায় বজ্রবৃষ্টি, ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

#
news image

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রসহ বৃষ্টি/বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৬ টায় ঢাকার তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মি এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা৪৪ মিনিট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রের্কড ২ মিমি।

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৬,  12:19 PM

news image
সংগৃহীত