নিউজ ডেস্ক
২৯ মার্চ, ২০২৬, 4:32 PM
দীর্ঘ চার দশকের পথচলায় দেশের রক সংগীতের কিংবদন্তি ব্যান্ড ‘ওয়ারফেজ’ বর্তমানে পালন করছে তাদের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’। তবে এই বিশ্বভ্রমণের অংশ হিসেবে আমেরিকা সফরে বড় এক বাধার মুখে পড়েছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে পোস্ট দেওয়ায় মার্কিন দূতাবাস তার ভিসার আবেদন বাতিল করেছে বলে জানা গেছে।
যে কারণে ভিসা জটিলতা
নব্বইয়ের দশকে পড়াশোনার সূত্রে আমেরিকায় কাটিয়েছিলেন কমল। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ব্যান্ডের কনসার্ট ট্যুরের জন্য পুনরায় ভিসার আবেদন করলে মার্কিন দূতাবাস ব্যান্ডের বাকি সদস্যদের ভিসা দিলেও কমলের আবেদনটি নাকচ করে দেয়। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে কমল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আবেদন করলে আমাকে রিজেক্ট করা হয়। কিন্তু এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি আগে যে আমেরিকা দেখে এসেছি, সেই আমেরিকা আর নেই।’
‘মানবতার ঊর্ধ্বে কিছু নেই’
চলতি বছরের গ্রীষ্মেও ওয়ারফেজের আমেরিকা সফরের কথা রয়েছে। তবে ভিসা পাওয়া বা না পাওয়া নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন এই গিটার জাদুকর। বরং নিজের আদর্শে অনড় থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, যে দেশে বাকস্বাধীনতা নেই বা মানবতার পক্ষে কথা বলা যায় না, সেই দেশে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই।
কমল বলেন- ‘আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে পারব না, সেই দেশে আমার যাওয়ার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।’
সংগীত শুধুই শেকড়ের জন্য
বিশ্বজয়ের মোহে নয় বরং নিজের দেশের মানুষের জন্য গান গাওয়ার তৃপ্তিই তার কাছে বড়। সবশেষে কমল যোগ করেন, তিনি আজীবন সত্যের পক্ষে থাকবেন এবং দেশের মাটিতে থেকেই সংগীতচর্চা করবেন। তার মতে, তার সৃষ্টি এবং সুর শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য।
সম্প্রতি ‘ওয়ারফেজ’ বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক পাওয়ার গৌরব অর্জন করেছে। বর্তমানে তারা তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশ সফর করছে, যার মধ্যে সম্প্রতি কানাডা সফরের বিষয়টিও নিশ্চিত হয়েছে।