CKEditor 5 Sample
ঢাকা ১৩ জুন, ২০২৬

টানা দুই দফা বেড়ে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

#
news image

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ ২৮ মার্চ এক দিনে দুই দফায় সাড়ে ৬ হাজার টাকা বাড়ানো হয় স্বর্ণের দাম। সেই দামেই রোববার (২৯ মার্চ) কিনতে হবে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়ায়। এরপর বিকেলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ২১ দফা।

নিউজ ডেস্ক

২৯ মার্চ, ২০২৬,  3:49 PM

news image
ফাইল ছবি