CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিপত্তিতে বিজয়-রাশমিকা, কী ঘটেছিলো সেই দিন

#
news image

গত মাসে সাতপাকে বাঁধা পড়েছেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মন্দানা। দেখতে দেখতে তাদের বিয়ের মাস ঘুরে গেল। মার্চের ২৬ তারিখ এই তারকা জুটি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ছিলেন ছবির শুটিং করার জন্য। বর্তমানে তারা 'রানাবলী' ছবির শুটিং করছেন। আর সেখানেই তাদের বিয়ের এক মাস পালন করলেন। 

বিয়ের এক মাস উপলক্ষে বিজয় এবং রাশমিকা তাদের ছবির সেটেই আরতির আয়োজন করেছিলেন। এমনকী সেদিনের শুটিং শুরুর আগে দু'জনে মিলে কাছের একটি মন্দিরে গিয়েছিলেন। আর সেখানেই ঘটল বিপত্তি! 

কী ঘটেছে? সম্প্রতি অন্ধ্র প্রদেশ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজয় দেবেরাকোণ্ডার পরনে ক্রিম রোঝের একটি কুর্তা এবং পায়জামা। অন্যদিকে রাশমিকার পরনে ছিল নীল কুর্তি। তারা দুজনেই মন্দিরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। অনেকে তাদের ফুল উপহার দেন। ভক্তদের এই তারকা যুগলের থেকে দূরে রাখার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভিড় উপচে পড়ে তাদের একবার দেখার নেশায়। 

ভিড় থেকে স্ত্রীকে বাঁচাতে তার হাত শক্ত করে ধরে রাখেন বিজয়। এরপর তারা হনুমান মন্দিরের পুরোহিতের থেকে আশ্রীবাগ নেন। পুজো দিয়ে স্ত্রীকে রীতিমত আগলে রেখে মন্দির থেকে বেরোন বিজয়। 

ভিড় টপকে বিজয় এবং রাশমিকা তাদের ছবির সেটে পৌঁছন। আরতি করেন। তাদের কুমকুমের টিপ পরানো হয়।

সূত্র: আজকাল

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:41 AM

news image
ইন্টারনেট