CKEditor 5 Sample
ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন লেগে প্রাণ গেল ১০ রোগীর

#
news image

ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আনন্দবাজারে প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কটকে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলজে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুন লাগার পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়।

আগুন লাগার পর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হাসপাতালের কর্মীরা আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করলেও ১০ জনকে বাঁচানো যায়নি।
হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়। সেখান থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার সময় আরো তিনজন প্রাণ হারান। তবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে না কি আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া তিনি নিহতদের প্রতি পরিবারের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হন। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  1:09 PM

news image
ইন্টারনেট