নিউজ ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, 11:45 AM
বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং দক্ষিণী সিনেমার তারকা কীর্তি সুরেশ প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের নতুন চলচ্চিত্র ‘রাফতার’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত ছবিটি আগামী ২৪ জুলাই, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘রাফতার’ একটি হাই-ভোল্টেজ ড্রামা ঘরানার সিনেমা। ছবির কাহিনী আবর্তিত হয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিক রূপ এবং এক দ্রুত বর্ধনশীল স্টার্টআপকে কেন্দ্র করে। গল্পে উঠে এসেছে উচ্চাকাক্সক্ষা, প্রেম এবং লোভের সংঘাত। নির্মাতাদের ভাষ্যমতে, এটি এমন এক উচ্চাভিলাষী মানুষের গল্প, যেখানে সাম্রাজ্য গড়তে গিয়ে নৈতিকতা ও আবেগের সঙ্গে লড়াই করতে হয়। দুই উচ্চাকাক্সক্ষী মানুষের জীবনের টানাপোড়েন এবং ক্ষমতার নেশায় কীভাবে সম্পর্কগুলো পরীক্ষার মুখে পড়ে, তা-ই এই সিনেমার মূল আকর্ষণ।
ছবিটি পরিচালনা করেছেন আদিত্য নিম্বালকর। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজকুমার রাওয়ের স্ত্রী ও অভিনেত্রী পত্রলেখা, 'কাম্পা ফিল্ম'-এর ব্যানারে। এটি তাঁর প্রযোজক হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রোহন নারুলা।
রাজকুমার ও কীর্তি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অনুরাগ ঠাকুর, রোহন ভার্মা, তানিয়া মানিকতলা এবং রজত কাপুরের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। সামাজিক মাধ্যমে ছবির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া পড়েছে। প্রথমবার রাজকুমার-কীর্তি জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের অগণিত ভক্ত।