CKEditor 5 Sample
ঢাকা ১৪ মার্চ, ২০২৬

গণ্ডি ছাড়িয়ে বিশ্ব চলচ্চিত্রের পথে রায়হান রাফী

#
news image

টানা কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে ঢালিউডের বাণিজ্যিক ধারায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায় নিয়ে গেছেন নির্মাতা রায়হান রাফী। তবে এবার কেবল দেশের প্রেক্ষাগৃহ নয়, রাফীর লক্ষ্য আরও সুদূরপ্রসারী।

সম্প্রতি নিজের নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে কথা বলতে গিয়ে এই নির্মাতা জানালেন, আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের মাধ্যমে তিনি এখন বিশ্বদরবারে বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দিতে চান।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাফী তাঁর এই উচ্চাভিলাষী স্বপ্নের কথা জানান। তিনি বলেন, সফল বাণিজ্যিক ছবির নির্মাতা হিসেবে আমার একটি পরিচয় তৈরি হয়েছে ঠিকই, তবে আমার মূল লক্ষ্য কেবল এখানেই সীমাবদ্ধ থাকা নয়। আমি বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে চাই যা সারা পৃথিবীর মানুষের জন্য হবে।

নিজের এই দীর্ঘ যাত্রায় অনুপ্রেরণা হিসেবে রাফী স্মরণ করেছেন প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদকে। রাফীর ভাষায়, তারেক মাসুদই তাঁর মনে সিনেমা নির্মাণের বীজ বপন করেছিলেন। প্রিয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে তিনি ঘোষণা দেন, তাঁর নতুন ছবি ‘প্রেশার কুকার’ তিনি তারেক মাসুদকেই উৎসর্গ করছেন।

এই চলচ্চিত্রটি রাফীর ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে কারণ নির্মাণের পাশাপাশি এটি তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে দেশের ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে রাফী বলেন, ইমপ্রেস টেলিফিল্ম এদেশের বহু কালজয়ী চলচ্চিত্রের কারিগর। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী-সবার গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের হাত ধরেই এসেছে। নিজের প্রথম প্রযোজিত কাজটি তাদের সঙ্গে করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের।

বাণিজ্যিক ধারার সাফল্যের পর রাফীর এই ‘ইন্টারন্যাশনাল ভিশন’ ঢাকাই চলচ্চিত্রে নতুন কোনো বাঁক নিয়ে আসে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  2:33 PM