CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

গণমাধ্যমে হামলার নিন্দায় ১০ দেশ

#
news image

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সাংবাদিক, সম্পাদক এবং মিডিয়া হাউজের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ধরনের সহিংসতা এবং ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং জনসাধারণের অবহিত হওয়ার অধিকারের হৃদয়ে আঘাত করে। শুক্রবার (১৯ ডসেম্বর) বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক এর বিবৃতিতে একথা বলা হয়। 

দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। তবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের  বিবৃতিতে সাক্ষর করেছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র এই কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে তাদের সই নেই।

বিবৃতিতে বলা হয়, আমরা সব গণমাধ্যম পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি— যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। সাংবাদিকদের নির্ভয়ে তাদের কাজ করতে সক্ষম হতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত, সচেতন সমাজ সমুন্নত রাখার জন্য তাদের রক্ষা করা অপরিহার্য।

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  5:49 PM