CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আজ আমাদের দশম সভা এই বছরের অনুষ্ঠিত হয়েছে, আমাদের সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন এবং রীতির আলোকে তফসিল পূর্ব এবং তফসিল উত্তর কার্যক্রম নিয়ে। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনও এক সময় আমরা তফসিল ঘোষণা করবো।’

সপ্তাহ আপনারা কী হিসেবে হিসাব করছেন’, রবি থেকে বৃহস্পতি কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে এই দ্বিতীয় সপ্তাহেই হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ; ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে। এ সময় ছুটির দিনও ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

ইসি মো. সানাউল্লাহ বলেন, ‘তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত রীতি অনুযায়ী কিছু কাজ আছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো পুরা কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র পাঠানো হবে। আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টেপ নেওয়া হয়েছে। যেমন সংলাপ আইন এবং বিধির সংস্কার এবং আমরা আশা করছি যে গত সপ্তাহে যেগুলোর সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাবো।’

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  4:36 PM