CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

#
news image

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে এখন থেকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দুটি অভিযোগে এ রায় ঘোষিত হয়।

অভিযোগ-১, তিনটি কাউন্ট।

কাউন্ট-১: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন।

কাউন্ট-২: ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেবো বলে উস্কানি ও আদেশ দেন। অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনও বাধা দেননি।

কাউন্ট-৩: এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা।

শাস্তি: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড।

অভিযোগ-২: তিনটি কাউন্ট।

কাউন্ট-১: ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে তাপসের এবং পরবর্তী সময়ে হাসানুল হক ইনু সঙ্গে কথোপকথনে দেখা যায়, আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারিদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র-জনতাকে হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দেন। অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনও বাধা দেননি।

কাউন্ট-২: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট চানখাঁরপুলে ছয় জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।

কাউন্ট-৩: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট আশুলিয়ায় ছয় জন আন্দোলনকারীকে হত্যা করে পুলিশ। পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড।

দুই আসামির সব সম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করা হয়। সরকার জুলাই এ ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করবে।

উভয় অভিযোগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  5:29 PM