CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

রাবিতে পাঁচ দোকানে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মোট ৫টি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রাকসুর সদস্যরা।

অভিযান প্রসঙ্গে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্ত্বরে বাজার মনিটরিং করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে এমন ভুল করবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়েছে। এর আগে আমরা দোকানগুলোকে সতর্ক করেছিলাম। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা সতর্ক না হলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।’

রাবি সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৫,  3:40 PM