CKEditor 5 Sample
ঢাকা ০৮ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

#
news image

গাজায় হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দুপক্ষই যখন নাজুক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে, তখন এই ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) তরফ থেকে রবিবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নিহত কমান্ডারের নাম আলা আল-হাদিদি। ওই ব্যক্তি হামাস নিয়ন্ত্রিত উৎপাদন কার্যালয়ের সরবরাহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আইডিএফের দাবি, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে পরিচালিত হামলার একটিতে তিনি নিহত হন।

হাদিদির মৃত্যুর বিষয়ে হামাসের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের একজন সদস্য ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের জবাবে এসব হামলা চালানো হয়। এতে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক    

২৩ নভেম্বর, ২০২৫,  4:52 PM