CKEditor 5 Sample
ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বোলারদের প্রশংসায় উভয় দলের ক্রিকেটাররা

#
news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  5:58 PM