CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

ডিমলায় পিকাপের ভ্যানের ধাক্কায় নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

#
news image

নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও মাত্র ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকার মোঃ আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছাঃ সুর্য খাতুন (৫৫) তার নাতনী সামিয়া (১৪ দিনের বাচ্চা কে) কোলে নিয়ে স্থানীয় টিকাদান কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সুর্য খাতুনকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সূর্য খাতন কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী বলেন, “সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতকের মৃত্যু হয়েছে। পিকআপচালক পলাতক থাকলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। জব্দ করা গাড়িটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শরিফ খান বলেন একই পরিবারের দুই প্রজন্মের এমন মৃত্যুর হওয়ায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৫,  6:40 PM