CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

হাতে স্যালাইন, মুখে হাসি— আশার বার্তা অভিনেত্রী চিত্রাঙ্গদার

#
news image

হাতে স্যালাইনের নল, চোখেমুখে স্পষ্ট ক্লান্তি, তবুও হাসিমুখ! এমন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, সঙ্গে দিলেন এক বার্তা। সে থেকেই তোলপাড় নেটমাধ্যম, হলো কী অভিনেত্রীর! 
সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুরাগীদের মাঝে। অনেকেই জানতে চান, কী হয়েছে চিত্রাঙ্গদার,ঠিক আছেন তিনি?
সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখেন, “আশা করছি, খুব তাড়াতাড়ি খরগোশের মতো দৌড়ব।” তার এই কথার মধ্যেই ছিল ইতিবাচক মনোভাবের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। 
তবে অনেকে অনুমান করছেন, হয়তো শুটিংয়ের ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিত্রাঙ্গদাকে সর্বশেষ দেখা যায় ‘হাউসফুল ফাইভ’-এ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সালমান খানের সঙ্গে নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিংয়ে। জানা গেছে, ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে লাদাখের দুর্গম পার্বত্য এলাকায়, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও অল্প অক্সিজেনের পরিবেশে কাজ করতে হয়েছে শিল্পীদের। ইউনিটের একটি সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন চিত্রাঙ্গদা, যেখানে তাকে নিজেই কিছু বিপজ্জনক দৃশ্য সম্পন্ন করতে হয়েছে।

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৫,  6:04 PM