CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

বিচারে ইনসাফ করতে হবে, রংপুরে বললেন ফুয়াদ

#
news image

শেখ হাসিনা বা সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়ে ইনসাফ করতে হবে উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কাশিমপুর কারাগারে যদি সকল পেশাজীবির বন্দী থাকতে পারে। তাহলে ২৫ সেনা কর্মকর্তা থাকতে পারবে না কেনো। 

বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে এবি পার্টির রংপুর মহানগর শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা উল্লেখ করে বলেন,দিল্লীর সমর্থনের মধ্যে থাকা বিভিন্ন বাহিনীর  ৩০-৪০ জন ক্রিমিনাল, ময়লা আবর্জনা অপসারণ করে বাহিনীগুলোকে পরিষ্কার করতে হবে।  

ফুয়াদ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অপরাধীদের ভোট দেন। তাহলে তাদের দিয়ে কোনও উন্নয়ন হবে না। এবং কিছুর আশাও করা যাবে না।

এসময় তিনি এও বলেন, সরকারি কোনও প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না।  এগুলো বন্ধ করার অঙ্গিকারে একটি সুন্দর দেশ গঠনে এগিয়ে চলছে এবি পার্টি। অনুষ্ঠানে এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

২২ অক্টোবর, ২০২৫,  5:53 PM