CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

টিফিনের টাকায় রংপুরে পাঁচ শিক্ষার্থীর সড়ক সংষ্কার 

#
news image

রংপুর মহানগরীর পাটবাড়ি এলাকায় স্কুল পড়ুয়া পাঁচ শিক্ষার্থী নিজ উদ্যোগে পাকা সড়কের খানাখন্দের  সংস্কার করে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। টিফিনের খাবার না খেয়ে ওই টাকা পাঁচ শিক্ষার্থী একত্রে জমায়। এরপর, সঞ্চিত টাকায় খোয়া,বালু ও সিমেন্ট ক্রয় করে নিজেরাই কচি হাতে সংষ্কার করেন পাকা সড়কের খানাখন্দ।

রংপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের পাটবাড়ির বাসিন্দা  ওই পাঁচ শিক্ষার্থীরা হলেন- অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: জুয়েল রানা, মো: মারুফ, নবম শ্রেণির শিক্ষার্থী মো: আব্দুল করিম, মো: ইমরান খান ও দশম শ্রেণির শিক্ষার্থী মো: সাহেদ। 

সোমবার দুপুরে সরজমিনে গিয়ে কথা হলে তারা এ প্রতিবেদককে জানান, এই রাস্তাটি অনেক দিন ধরে ভাঙ্গা ছিলো। এতে আমাদের এবং আমাদের এলাকার অনেক মানুষের যাতায়তে অসুবিধা হতো। তাই আমরা পাঁচজন মিলে এই রাস্তাটা মেরামতের সিদ্ধান্ত নেই। সেই সাথে আমাদের সঞ্চিত টিফিনের টাকা এবং সবার সহযোগিতায় কাজগুলো করতে পেরে বড্ডই আনন্দিত। ইনশা আল্লাহ আগামীতে আমরা আরও এধরণের কাজ করতে চাই। 

এসময় চলন্ত পথিক শেখ মওদুদ আহমেদ, আব্দুল আউয়াল, সিরাজ ব্যাপারী ও আবু তাহের জানান, যে সময় মাদকের কালো থাবায় যুবসমাজ ধ্বংসের দিকে। ঠিক, সেই সময়ে পাঁচ শিক্ষার্থীর এরকম সমাজের উন্নয়নমূলক কাজ করা দেখে আমরা আনন্দিত। তবে, এরকম কাজ যেনো আমাদের সন্তানরা করে। এজন্য তাদের উৎসাহ ও উদ্দীপনা যোগাতে হবে। যাতে করে এরকম কাজ করতে অন্যরাও এগিয়ে আসে।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস:

২০ অক্টোবর, ২০২৫,  5:07 PM