CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#
news image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি।

রাজশাহী প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:02 PM