CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

খাদ্যে মানহীনতার ফাঁদে হাঁড়ি মিষ্টি! 

#
news image

মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে রংপুর মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ধাপ এলাকার আটতলা মসজিদ সংলগ্ন হাঁড়ি মিষ্টি ও কনফেকশনারি প্রতিষ্ঠানকে হোয়াইট ব্রেড পণ্য বাজারজাতের ক্ষেত্রে বিএসটিআইয়ের আবশ্যিক মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক (মেট) মোঃ নাসির উদ্দিন ও তাহাজিবুল ইসলাম এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনা-ইন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিক্রয় বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভোক্তার অধিকার সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রংপুর প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  7:06 PM