CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকা লক্ষ্য করে ভ্রান্ত তথ্যের বিস্তারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা কক্সবাজারের শিবিরে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেছেন। প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:52 AM