CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি স্বস্তিকা, তবে শর্তসাপেক্ষে

#
news image

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার অভিমন্যু মুখার্জির নতুন ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন। সিরিজটি মূলত ত্রিকোণ প্রেমের গল্পকে ঘিরে তৈরি, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে শুটিং।
এ সময়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে আলাপকালে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ ওঠে অভিনেত্রীর সামনে। উত্তরে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন, চিত্রনাট্যের প্রয়োজনেই কেবল ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যে কাজ করবেন। তবে সেক্ষেত্রে আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করবেন।
স্বস্তিকার ভাষায়, ‘প্রথমে বুঝব, গল্পে দৃশ্যটির কতটা প্রয়োজন। তারপরই সিদ্ধান্ত নেব রাজি হব কি না। যেমন মিমি চক্রবর্তীও ‘রক্তবীজ ২’–এ বিকিনি পরার আগে নিজেকে প্রস্তুত করেছিলেন।’
তিনি আরও বলেন, দর্শকদের কাছে যেন একঘেয়ে মনে না হয়, তাই সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করেন। নায়িকাকেন্দ্রিক কাজের প্রতি তার আগ্রহও প্রবল। ছোট পর্দায় নায়িকা চরিত্রে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বড় পর্দায় খলচরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

টালিউডে ১৪ বছরের দীর্ঘ পথচলায় নানা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। তার মতে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সুযোগগুলো ভেবে বুঝে নিতে হয়- ‘অতিরিক্ত বাছবিচার করলে অনেক কাজ হাতছাড়া হয়ে যায়।’

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  5:43 PM