CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বৃষ্টিভেজা সন্ধ্যায় বানিয়ে নিন চিকেন পাকোড়া

#
news image

বৃষ্টিভেজা দিনে সন্ধ্যা নামলেই মনে হয় চায়ের সঙ্গে মচমচে ও মুখরোচক কিছু থাকলে বেশ ভালো হতো। এমন সময় হালকা নাস্তা হিসেবে পাকোড়া বেশ জনপ্রিয়। কিন্তু বাসায় তো সবসময় পাকোড়া বানানোর মতো সবজি থাকেনা। তাহলে উপায়?

ফ্রিজে যদি থাকে একটা চিকেন ব্রেস্ট, তাহলে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন মজাদার চিকেন পাকোড়া। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ

১. মুরগির মাংস ১০০-১২০ গ্রাম
২. পেঁয়াজ কুঁচি ১টি
৩. কাঁচামরিচ কুঁচি ২টি
৪. ধনে পাতা ও আদা কুঁচি আধা টেবিল চামচ
৫. রসুন কুঁচি আধা টেবিল চামচ
৬. আস্ত জিরা আধা চা চামচ
৮. আস্ত ধনিয়া আধা চা চামচ
৯. জিরা আধা চা চামচ
১০. হলুদ ও লাল মরিচগুঁড়া পরিমাণমতো
১১. লেবুর রস আধা টেবিল চামচ
১২. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১৩. কর্ন-ফ্লাওয়ার ২ টেবিল চামচ
১৪. বেসন ৪ টেবিল চামচ
১৫. লবণ এবং তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমেই মুরগির মাংসগুলোকে পছন্দমতো সাইজে ছোট ছোট টুকরা করে কেটে ফেলুন। টুকরা খুব বেশি বড় বা খুব বেশি ছোট না হওয়া ভালো। মাংসগুলো কেটে নেয়ার পর এর মধ্যে একে একে আদা কুঁচি, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত জিরা, আস্ত ধনিয়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

মাখিয়ে মাংসগুলো আধাঘণ্টার জন্য ফ্রিজে মেরিনেট হওয়ার জন্য রেখে দিন। আধাঘণ্টা পর ফ্রিজ থেকে মেরিনেট করা মাংস বের করে এর সঙ্গে কর্নফ্লাওয়ার এবং বেসন মেশান।

কর্নফ্লাওয়ার এবং বেসন এমনভাবে মেশাতে হবে যেন মাংসের টুকরাগুলো ঢেকে যায়। মিশ্রণটি ঘন করতে প্রয়োজনে আরো বেসন দিতে পারেন।

মিশ্রণে মাংসের টুকরাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে মাঝারি আঁচে গরম তেলের মধ্যে দিয়ে দিন। মাংসের টুকরাগুলো বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার ও মচমচে চিকেন পাকোড়া।

লাইফস্টাইল ডেস্ক    

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  7:01 PM