CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

গাজা শহরের দখল নিতে ইসরায়েলের স্থল অভিযান শুরু

#
news image

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইউএসভিত্তিক সংবাদ প্রকাশনা এবং মিডিয়া সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, নগরীর উপকণ্ঠ থেকে শুরু হয়েছে অভিযান। শহরটি এই অঞ্চলের সবচেয়ে বড় নগর কেন্দ্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শুরুতে পরিকল্পনা ছিল ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সব মানুষকে সরানোর পরই অভিযান শুরু হবে। কিন্তু গত দুই মাসে খুব অল্পসংখ্যক মানুষকেই সরানো সম্ভব হয়েছে। তাই, সেই পরিকল্পনা বাতিল করে এখনই অভিযান শুরু হলো। এই অভিযান এসেছে শহরের ওপর কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিমান হামলার পর।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে সামরিক বাহিনীকে গাজা শহর দখলের নির্দেশ দিয়েছিলেন। তিনি গাজা শহরকে সেই জায়গা হিসেবে বর্ণনা করেছেন যেখানে জঙ্গি গোষ্ঠী হামাসের ঘাঁটি রয়েছে।  তাই হামাস নির্মূলের জন্য গাজা সিটি দখল অনিবার্য!

এই পরিকল্পনা অনুমোদনের পর থেকেই গাজা সিটি বিমান হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে ইসরায়েল। একের পর এক বহুতল ভবনকে বানানো হচ্ছে হামলার লক্ষ্যবস্তু। গত  কয়েক সপ্তাহ ধরে গাজা শহরের উপকণ্ঠে কার্যক্রম চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং শহরের কেন্দ্রে পৌঁছানোর দিকে এগোচ্ছে। সেখানে গত মাসে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, এখন পর্যন্ত এলাকাটি থেকে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ পালিয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, আরও ১ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার ভোরে এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, গাজা আগুনে পুড়ে যাচ্ছে। আইডিএফ সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং সাহসের সঙ্গে লড়াই করছে যাতে বন্দিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করা যায়।

হামাস ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় অন্তত ২৫১ জন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজায় বাকি ৪৮ বন্দির মধ্যে ২০ জন এখনও জীবিত।

এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বৈশ্বিক খাদ্য পর্যবেক্ষক বলেছে, এই অঞ্চলের একটি অংশ দারিদ্র্য ও দুর্ভিক্ষে ভুগছে। ইসরায়েল ইতিমধ্যেই গাজার প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। গত সপ্তাহে ইসরায়েল কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে বিস্তৃত সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক    

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  6:23 PM