CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত নায়িকা

#
news image

‘রাগিনি এমএমএস রিটার্নস’ কিংবা ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর মতো সিনেমার নায়িকা কারিশমা শর্মা। যিনি গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের বিছানায়।

এনডিটিভি’র খবর, হঠাৎই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এই ঘটনা ঘটান অভিনেত্রী নিজেই। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মাথায় ও পিঠে চোট পেয়েছেন ভালোই, জানায় কর্তব্যরত চিকিৎসকরা।

কেন হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন কারিশমা? শুটিং দৃশ্য না আত্মহনন! সে কথা নিজেই জানালেন ‘উজড়া চমন’ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার কথা শেয়ার করলেন এভাবে, ‘গতকাল (১১ সেপ্টেম্বর), চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে, আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড আঘাত পাই।’

কারিশমা জানান, তার শরীরে অনেক ক্ষত হয়েছে। মূলত পিঠে চোট পেয়েছেন, মাথাও ফুলে গেছে। 

কারিশমা যোগ করেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছে আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’

ভক্তদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

‘হোটেল মিলান’, ‘ফাসতে ফাসাতে’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কারিশমা। তাকে দেখা গেছে একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও।

বিনোদন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৫,  5:29 PM