CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল 

#
news image

দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম কাজল আগরওয়াল। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় বরং এক সাংস্কৃতিক আইকন হিসেবে। তামিল, তেলুগু, হিন্দি ভাষা বদলেছে কিন্তু তার অভিনয়ের মাধুর্য রয়ে গিয়েছে অটুট। পর্দায় যেমন মোহময়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার লাখ লাখ অনুরাগী প্রতিদিন প্রতিটি পোস্টে ঢেলে দেন ভালোবাসা, শ্রদ্ধা আর উচ্ছ্বাস।
সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে কাজল নাকি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রার্থনা, উদ্বেগ, এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমন কী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে। গুজবের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে কাজল বলেন, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমন কী জানা গিয়েছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  5:26 PM