CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী’

#
news image

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তাকে পাওয়া গেছে ওটিটি দুনিয়াতেও। এসবের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। সম্প্রতি অভিনেত্রী নাম লেখিয়েছেন উপস্থাপনায়।
গতকাল বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান সাদিয়া। ক্যাপশন দিয়েছেন, ‘ব্রিটিশ কাউন্সিলের জন্য “কানেকশন আনলকড” শিরোনামে একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

যোগ করে আরও বলেন, ‘এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। যাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ভীষণ জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।’

সাদিয়া বলেন, ‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।’

সবশেষ অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে এই শোয়ের সঞ্চালক হিসেবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিল ও সম্পূর্ণ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

বিনোদন ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:19 PM