CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেফতার

#
news image

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।

তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ বলছে, তিনি ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন।

বিক্রমসিংহে আগে দাবি করেছিলেন, তার স্ত্রীর যাত্রা ব্যয় সম্পূর্ণ নিজ খরচে হয়েছিল, এবং সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

বিক্ষোভ, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের পর ২০২২ সালের জুলাইয়ে বিক্রমসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয়। সূত্র: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক    

২২ আগস্ট, ২০২৫,  3:09 PM