CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

#
news image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা আজ খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায় বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পার্বত্য উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে পূণ্য কর্ম ছিল, তাদের পরবর্তী জন্মেও তা বজায় থাকে। কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পূণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব।

অনুষ্ঠানে পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অটঠপরিকখার দান, পিণ্ড দান, চীবর দানসহ বিভিন্ন দান কর্ম সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা, পিতার স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপুন চাকমা।

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৫,  2:50 PM