CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 

#
news image

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে বেলা ২টার দিকে দেখা যায়, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থমথমে অবস্থা পুরো এলাকা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধার মুখে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে মারমুখী অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

গত ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৫,  3:45 PM