CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে জিম্মি করে ডাকাতি

#
news image

ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া এলা'কায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে মা-ছেলেকে জিম্মি করে নগদ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী হলেন, এ এলাকার মৃত মোবাক্ষের হোসেন টিপু মৃধার ছেলে মো. সোভন মৃধা। 

পরিবার সূত্রে জানায়, মুরগির খাঁচায় পিঁপড়া, পাতিশিয়াল বিভিন্ন সময় হানা দিতো। আজও তেমনি ভেবে দরজা খুলে মুরগির খাঁচার কাছে যেতে চাইলে ডাকাতেরা আমাদের গলায় রামদা ঠেকিয়ে ডাকাতি করে। একটি প্রতিষ্ঠান থেকে ঋণ করা নগদ ৫ লক্ষ টাকা, এবং ব্যবসা সহ বিভিন্ন ভাবে জোগাড় করা সাড়ে ৫ লক্ষ টাকা অন্য কাজের জন্য একত্রে করে বাসায় রাখা হয়েছিলো এবং দেড় ভড়ি ওজনের গহনা ডাকাতদল লুট করে নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানায়, ডাকাত দল প্রথমে বাড়ির বাইরে মুরগির খাঁ'চায় লাঠি দিয়ে শব্দ তৈরি করলে পরিবারের সদস্যরা সজাগ হয়ে দরজা খুলে বাহিরে বের হয়। সে সুযোগে ডাকাতরা ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। এসময় পরিবারের সদস্যদের মারধর করে নগদ সাড়ে দশ লক্ষ টাকা, স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে তারা পালিয়ে যায়। ঘটনার পরে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঝালকাঠি প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৫,  2:36 PM