CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

#
news image

পটুয়াখালীর কুয়াকাটায় একদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। শুক্রবার (১ আগস্ট ) দুপুরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এটি।

প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির পুরো শরীরেই চামড়া ওঠানো, কিছু অংশ পচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিন চার দিন আগে এটি মারা গেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীরা এটিতে দেখতে পান। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা যাচ্ছে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। দেখে মনে হচ্ছে, ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি ধারণা করা হচ্ছে। ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা কাজ করছি। তবে আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমলেও, এখনও নিয়মিত এমন খবর আসছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার হয়েছে।

কুয়াকাটা প্রতিনিধি

০১ আগস্ট, ২০২৫,  7:02 PM