CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

গাজায় ১০ ঘন্টা করে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

#
news image

ঢাকা : দখলদার ইসরায়েল গাজার কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। 

 “মানবিক কারণে” গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরের কিছু এলাকায় রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (জিএমটি ০৭:০০ - ১৭:০০) পর্যন্ত “কৌশলগত বিরতি” চলবে।

বার্তা সংস্থা আল জাজিরার  এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর একদিন আগেই তারা কমপক্ষে ৭১ জনকে হত্যা করেছে, যার মধ্যে ৪২ জন ছিল সাহায্য নিতে আসা সাধারণ মানুষ। এদিকে আরও পাঁচজন পুষ্টিহীনতায় মারা গেছে।

ইসরায়েলি বাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’র ‘হানদালা’ জাহাজটি জব্দ করেছে এবং ২১ জন ক্রুকে আটক করেছে, যারা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৯,৭৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৫,  4:40 PM