CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

জুমার নামাজ শেষে সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শুক্রবার জুমার নামাজ শেষে সুনামগঞ্জে একটি পদযাত্রা করেছেন। দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের হাজিপাড়ায় সার্কিট হাউস থেকে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) নামাজ আদায় করতে যান তারা।

পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ার পয়েন্টে যান, যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

মসজিদে প্রবেশ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "আজকে আমরা সুনামগঞ্জের মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। ফ্যাসিবাদী সরকার পতন করতে সারাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা চাই সোনার বাংলা নির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।"

নামাজ শেষে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।

সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৫,  3:29 PM