CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

সাজেক সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ, আটকা পড়েছেন ৪২৫ পর্যটক

#
news image

রাতে ভারী বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাড়ে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারির আক্তার। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, রাতের ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর, গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারকে জানানো হয়েছে।

বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

রাঙামাটি প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৫,  3:21 PM