CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

শিবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলো এক নারী

#
news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারী। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে সেই আঘাতেই মারা যান শুকরানী বেগম। আরো আহত হন শুকরানী বেগমের পিতা সবুর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৫,  6:07 PM