CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ‎

#
news image

"‎বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়"-এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় পরিবেশ রক্ষায় ও সবুজ আবহ গড়ে তুলতে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন 'পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (পিএসডিও) এই কর্মসূচির আয়োজন করে। 

‎বুধবার (২ জুলাই) সকাল উপজেলার উত্তরমেন্দা এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএসডিও-এর উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক, উত্তর মেন্দা ছাবের আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ মাস্টার, কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ঈদগাহ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, মাওলানা মনিরুল ইসলাম ও মাওলানা মো. জালাল উদ্দিন।

‎পিএসডিও-এর সভাপতি মো. রুহুল আমিন বলেন, “অতিমাত্রায় গাছ কাটার ফলে পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে। তাই সবাইকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

‎কর্মসূচির শেষ অংশে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

‎ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

০২ জুলাই, ২০২৫,  7:39 PM