CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বেনাপোল কাস্টমস ”শার্টডাউন” কর্মসুচীতে আমদানি রপ্তানি বন্ধ

#
news image

বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার (২৮ জুন) কোন কাজ হয়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। ফলে আমদানি রফতানি বানিজ্যে বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু দিন ধরে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে। আজ শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। 

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে বেনাপোল কাস্টমস একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। 

কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপ। কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। আজ তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু আজ শনিবার কার্গো শাখাতে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী যাননি।

বেনাপোল প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  6:06 PM