CKEditor 5 Sample
ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

#
news image

ঢাকা : ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিয়ারশেবা শহরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (২০ জুন) ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ। তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৫,  10:42 AM