CKEditor 5 Sample
ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করলো রাশিয়া

#
news image

ঢাকা : ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে এক ভয়াবহ পরিণত হবে বলে সতর্ক করেছে রাশিয়া। রুশ সংবাদ সংস্থা তাসকে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে এটি পুরো অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। এটি এক ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি করবে।

চলতি বছর ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছেন, যার প্রথম অনুচ্ছেদে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হামলাকে উসকানিমূলক ও নির্লজ্জ বলে আখ্যা দিয়েছে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দিলে তা গোটা পরিস্থিতিকে ভয়াবহভাবে অস্থির করে তুলবে।

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  7:47 PM