CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে ডব্লিউজিইআইডি-এর প্রতিনিধি দলের বৈঠক 

#
news image

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড  অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স  (ডব্লিউজিইআইডি)-এর প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠক করেছেন। 

সোমবার (১৬ জুন) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে ডব্লিউজিইআইডি-এর ভাইস চেয়ার গ্রাজিনা করানোস্কা এবং সদস্য আনা লেরেনা ডেলগাদিলো পেরেজের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে এ বৈঠক  অনুষ্ঠিত হয়।  

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময়  তাঁদের স্বাগত জানান এবং  কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন,কমিশনে অদ্যাবধি গুম সংক্রান্ত ১৮৩০টি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। সভাপতি বলেন,গুমের শিকার হয়ে ফেরত না আসা ১০০ অভিযোগ  পুলিশের কাছে তদন্তের জন্য দেয়া হয়েছে। এছাড়া ভিক্টিম ও তাঁদের পরিবারের সাথে টাকা,চট্টগ্রাম এবং রাজশাহীতে তিনটি কনসালটেন্সি সভা করা হয়েছে।কমিশন ইতোমধ্যে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার নিকট দুটি ইন্টেরিম রিপোর্ট হস্তান্তর করেছে।

কমিশনের সদস্য মো: সাজ্জাদ হোসেন বলেন,লজিস্টিক,জনবল সংকট ও রাজনৈতিক নানা সীমাবদ্ধতার মাঝেও কমিশন দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে এবং ভুক্তভোগী ও তাঁদের পরিবারের  আকাঙ্ক্ষাকে গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যক্রম এগিয়ে নিচ্ছে। 

প্রতিনিধিদলের সদস্যগণ কমিশনের কাজের প্রশংসা করেন। তাঁরা গুমের প্রতিটি ঘটনার তদন্ত,অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া গুম থেকে ফেরত না আসা ব্যক্তিগণের সন্ধানে সার্চ কমিটি গঠনে করণীয় বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা উল্লেখ করেন।পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাসহ কমিশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশা প্রকাশ করেন।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো:ফরিদ আহমেদ শিবলী এবং মো: নূর খান উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  8:02 PM