CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

শিল্পকলায় ঈদ উল আযহা উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আনন্দ উৎসব”

#
news image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ উল আযহা উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আনন্দ উৎসব”। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা উপস্থাপন করবেন। একক সংগীত ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন শিল্পী এঞ্জেল নূর। এরপর বিশিষ্ট শিল্পী মিঠুন চক্র জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করবেন। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আভাস’। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার।

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  6:37 PM

news image
বাংলাদেশ শিল্পকলা একাডেমি