CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব

#
news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। এর পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে নবীন কর্মকর্তাদের সোচ্চার হতে হবে। রবিবার (১লা জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিমালা মেনে আপনাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।  

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি। শহিদদের রক্তের ঋণ শোধ করতে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহি বজায় রেখে কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 

নবীন কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, জনসম্পৃক্ততা বজায় রেখে আপনাদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের মাধ্যমে চাকরিতে পদচিহ্ন রেখে যাওয়ার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ওরিয়েন্টেশন প্রশিক্ষণে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম ও যুগ্মসচিব  কাজী জিয়াউল বাসেত।

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৫,  7:28 PM