CKEditor 5 Sample
ঢাকা ১২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

#
news image

বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম গোল করেই ইতিহাসের পাতায় নাম লেখালেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি গড়েছেন অনন্য এক রেকর্ড।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচে স্পেনের জাতীয় দলের হয়ে শুরুর একাদশে সুযোগ পান ইয়ামাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ তারকা।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও সৌদি আরবের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান ইয়ামাল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলের আস্থার প্রতিদান দেন গোল করে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে বিশেষ এক কীর্তির অংশ হয়ে গেলেন তিনি। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে গোল করে সেই নজির গড়েছিলেন পেলে।

প্রায় সাত দশক পর সেই রেকর্ডের সঙ্গে নিজের নাম যুক্ত করলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

২২ জুন, ২০২৬,  5:27 PM

news image
ইন্টারনেট