নিউজ ডেস্ক
১১ জুন, ২০২৬, 11:36 AM
ক্রিকেট স্কোরবোর্ডের দিকে তাকালে মুহূর্তের জন্য চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। মনে হতে পারে হয়তো কোনো ভুল দেখছেন। কিন্তু না, এটাই চরম বাস্তব। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোনো রান তোলার আগেই অস্ট্রেলিয়ার টপ-অর্ডারের ৩টি উইকেট তুলে নিয়ে ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ!
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টানা দ্বিতীয় ম্যাচের মতো টস হারলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। তবে টস ভাগ্যের সেই আক্ষেপ কাটতে বাংলাদেশ দলের বোলাররা সময় নিলেন মাত্র কয়েক মিনিট। রানের খাতা খোলার আগেই অজি শিবিরে ত্রাস সৃষ্টি করে ৩টি উইকেট উপড়ে ফেলেন টাইগারেরা।
প্রথম ওভারের চতুর্থ বলেই ম্যাট শর্টকে বোল্ড করে ধ্বংসযজ্ঞের সূচনা করেন পেসার তাসকিন আহমেদ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারের প্রথম বলে কুপার কনোলিকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারের পরের দিকে ম্যাট রেনশকেও প্যাভিলিয়নের পথ দেখান 'কাটার মাস্টার' মোস্তাফিজ। ফলে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ৩ উইকেট হারিয়ে নজিরবিহীন বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে রানের খাতা খোলার আগে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা এটি মাত্র চতুর্থবার। ক্রিকেট ইতিহাসের এই বিরল ও লজ্জাজনক রেকর্ডের তালিকায় এবার যুক্ত হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নাম।
স্কোরবোর্ডে ০ রানে ৩ উইকেট পতনের এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের ফিরিয়ে নিয়ে গেছে ২০০৩ সালের বিশ্বকাপে। সেবার বাংলাদেশের বিপক্ষেই এমন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই বাংলাদেশের প্রথম তিন ব্যাটারকে আউট করে হ্যাট্রিকসহ ইতিহাস গড়েছিলেন তিনি। ২৩ বছর পর আজ মিরপুরে সেই ইতিহাসেরই এক অন্যরকম পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ, তবে এবার ভুক্তভোগী দলের নাম অস্ট্রেলিয়া!