CKEditor 5 Sample
ঢাকা ১২ জুন, ২০২৬

মোবাইলে কত টাকা খরচে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?

#
news image

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে বৃহস্পতিবার (১১ জুন) রাতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আয়োজনে এবার লড়বে ৪৮টি দেশ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহাযজ্ঞের উন্মাদনায় মেতেছে বাংলাদেশের সমর্থকরাও।

বিশ্বকাপের প্রতিটি খেলা দেখা যাবে সময় টিভির পর্দায়। তবে অনেকের মনেই প্রশ্ন, টেলিভিশনের সামনে না থাকলে মোবাইলে কীভাবে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ?

সংশ্লিষ্টরা বলছেন, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

Toffee: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। এই অ্যাপেই বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে। টফি তাদের ‘আর্লি বার্ড পাস’ অফারে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ দিচ্ছে।
 
Bioscope: গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং সুবিধা থাকবে। মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ দিচ্ছে তারা।
 
T Sports App ও ওয়েবসাইট: টি স্পোর্টসের নিজস্ব অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও খেলা দেখার সুবিধা থাকবে।
 
iScreen: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকেই এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। যদিও শুরুর দিকে মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ রেখেছিল তারা। এ ছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজে রয়েছে ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।
 
উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ আয়োজন করা হয়েছে। 

নিউজ ডেস্ক

১১ জুন, ২০২৬,  10:31 AM

news image
সংগৃহীত