CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগিরই ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

#
news image

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।

শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করছেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

এদিকে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের মধ্য দিয়ে স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে দিল্লি।

নিউজ ডেস্ক

০৬ জুন, ২০২৬,  11:35 AM

news image
সংগৃহীত