CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

#
news image

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মধ্যেই বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও যুক্তরাষ্ট্রের মজুত কমেছে। ফলে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

বিশ্ববাজারের লেনদেনে আজ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করায় গত সেশনে তেলের দাম প্রায় ৫ শতাংশের বেশি কমেছিল। তবে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দীর্ঘ দিন বন্ধ থাকায় বাজারে যে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি কাটার কোনো লক্ষণ নেই।

মূলত, এই দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা ও মার্কিন জ্বালানি তেলের মজুত টানা চতুর্থ সপ্তাহের মতো কমে যাওয়ায় তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। ওপেকের মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত কোনো স্থায়ী চুক্তি না হলে অপরিশোধিত তেলের বাজার এই উচ্চ মূল্যেই স্থিতিশীল থাকতে পারে। সূত্র: রয়টার্স

নিউজ ডেস্ক

২১ মে, ২০২৬,  4:26 PM

news image
ইন্টারনেট