নিউজ ডেস্ক
২১ মে, ২০২৬, 4:19 PM
ইউরো ২০২৪ জয়ী স্পেন কি এবার উত্তর আমেরিকার মাটিতে ২০২৬ বিশ্বকাপও নিজেদের করে নিতে যাচ্ছে? সাবেক তারকা, বড় বড় ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে বুকমেকাররা-সবাই এখন লা রোজাদের বিশ্বজয়ের সবচেয়ে বড় দাবিদার ভাবছেন! কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই স্প্যানিশ শিবিরে হানা দিয়েছে এক বিরাট আতঙ্ক!
একদিকে প্রত্যাশার পাহাড়সম চাপ, অন্যদিকে দলের প্রধান তারকাদের ইনজুরি-বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে সমীকরণ কি বদলে যাচ্ছে স্পেনের? আসলে কতটা তৈরি কোচ লুইস দে লা ফুয়েন্তের দল?
৩টি বিশ্বকাপ খেলা বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার মিগেল অ্যাঞ্জেল নাদাল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনকে ফেবারিট মানলেও, মনে করিয়ে দিয়েছেন এক বড় বাস্তবতার কথা। তিনি বলেন, বিশ্বকাপে শুধু কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় থাকলেই চলে না, পুরো দলকে একসাথে লড়তে হবে।
নাদাল দলের তরুণ মিডফিল্ডার পেদ্রি এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রশংসা করার পাশাপাশি একটি বড় বিপদের কথা মনে করিয়ে দিয়েছেন। আর তা হলো উত্তর আমেরিকার অতিরিক্ত গরম আবহাওয়া! এই তীব্র গরমে খেলা ফুটবলারদের স্ট্যামিনার জন্য এক চরম পরীক্ষা হতে যাচ্ছে।
তবে স্পেনের সমর্থকেরা কিন্তু এখনই অতি-আত্মবিশ্বাসে ভুগতে নারাজ। কারণ ২০১৪ বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন তারা ভোলেননি, যখন বিশ্বচ্যাম্পিয়ন ও টানা দুইবারের ইউরোজয়ী দল হয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।
বার্সেলোনাভিত্তিক সমর্থক সংগঠনের সাধারণ সম্পাদক মানেল হার্নান্দেজ সতর্ক করে বলেছেন, স্পেনের গ্রুপে থাকা সৌদি আরব, উরুগুয়ে কিংবা কেপ ভার্দেকে সহজ ভাবলে চলবে না। একটা ছোট ভুল বা একটা ড্র-ই পুরো পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
স্পোর্টস জার্নালিস্ট ফার্নান্দো কালাসের মতে, স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো তারা কোনো একক তারকার ওপর নির্ভরশীল নয়। ইউরো ২০২৪-এ তাদের ১১ জন ভিন্ন খেলোয়াড় মিলে ১৪টি গোল করেছিলেন! দলটি পুরো একটি ক্লাবের মতো সুসংগঠিত।
কিন্তু এখানেই লেগেছে বড় ধাক্কা! বর্তমান ফুটবলের সবচেয়ে ইনফর্ম মিডফিল্ডার রদ্রি, ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল এবং গতিদানব নিকো উইলিয়ামসের ইনজুরি পরিস্থিতি এখন স্প্যানিশ ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
যদিও আর্জেন্টিনা দল কিছুটা বয়সী এবং ব্রাজিল দল নিজেদের ইনজুরি সমস্যায় জর্জরিত, তবুও ফ্রান্স, ইংল্যান্ড কিংবা পর্তুগাল কিন্তু স্পেনের ট্রফি জয়ের পথে বড় দেয়াল হয়ে দাঁড়াতে পারে।
ব্রিটিশ সাংবাদিক গ্রাহাম হান্টার তো বলেই দিয়েছেন, স্পেন বর্তমানে বিশ্বের সেরা দল হলেও বিশ্বকাপ জিততে ভাগ্য আর ড্রেসিংরুমের পরিবেশও ঠিক থাকতে হয়।